২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদরগঞ্জে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয় দেখা দেওয়ায় ধান চাষ বন্ধ

বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের কারণে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার অধিবাসীদের কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 05:14 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

স্থানীয় সূত্রে জানা গেছে, ইরি ও বোরো ধান চাষের এ ভরা মৌসুমে কৃষকরা বিদ্যুতের জন্যে দিনরাত অধীর আগ্রহে মাঠে অপেক্ষা করছে।

স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের একটি সূত্র জানায়, উপজেলায় বিদ্যুতের চাহিদা ছয় মেগাওয়াট। কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র এক মেগাওয়াট। কানসাট ট্র্যাজেডির বিষয়টি বিবেচনায় রেখে পূর্বসতর্কতা হিসেবে বিদ্যুৎ কার্যালয়ে ইতোমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বার্তা সংস্থা বিডিনিউজ-এর কাছে ক্ষোভ প্রকাশ করে কৃষকরা বলেছেন, আমরা বিদ্যুতের জন্যে আমরা দিনরাত অপেক্ষা করছি।

উপজেলা কৃষি কার্যালয়ের সহকারী কৃষি কর্মকর্তা জানান, বর্তমান পরিস্থিতিতে চলতি আবাদ মৌসুমে উপজেলার ইরি-বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না-ও হতে পারে। কেননা ওই ধরনের ধান চাষ পুরোপুরি সেচের ওপর নির্ভর করে।