মহানবীর অপমানের প্রতিবাদে ঢাবিতে সমাবেশ ও মৌনমিছিল
ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন আঁকার প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা এক প্রতিবাদ সমাবেশ ও মৌনমিছিল করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে মিছিল শুরু হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী এ মৌনমিছিলে অংশ নেয়। মিছিলটি টিএসসি হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
মহানবী হযরত মুহম্মদ (সা:) এর আপত্তিকর কার্টুন আঁকার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এ মৌন মিছিল করা হয়েছে। মিছিলকারীরা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। ঢাবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ মিছিলে অংশ নেয়।
