রাজধানীর মেরাদিয়ায় ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া বুধবারের হাটের কাছে পুলিশের ক্রসফায়ারে ইলিয়াস(৩০) ওরফে টেপা ওরফে ইমরান নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। পুলিশ সোমবার একথা জানায়।
খিলগাঁও পুলিশ জানায়, রোববার রাতে ইলিয়াসকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ডিবি পুলিশ ইলিয়াসকে গ্রেফতার করে।
পরে তার স্বীকারোক্তি অনুসারে, অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেফতারের উদ্দেশ্যে ডিবি পুলিশের একটি দল রাতে ইলিয়াসকে নিয়ে মেরাদিয়া বুধবারের হাটের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে।
এ সময় ডিবি পুলিশ পাল্টা গুলিচালায়। উভয় পক্ষের গোলাগুলির মাঝে ইলিয়াস পালাতে চেষ্টা করলে সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
এ বিষয়ে খিলগাঁও থানায় একটি জিডি করা হয়েছে।
