২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সহকর্মীদের প্রহারে আনসার কমান্ডার খুন

নারায়নগঞ্জের আদমজী জুট মিলের নির্মাণাধীন ভবনের প্রহরায় নিয়োজিত একজন আনসার কমান্ডার সহকর্মীদের প্রহারে রোববার ভোরে খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 01:39 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নিহত প্লাটুন কমান্ডার হচ্ছেন- মন্টু মিয়া (৩৩)।

প্রত্যক্ষদর্শীরা এবং আনসার সূত্র জানায়, রহিম এবং তার কয়েকজন সহযোগী কমান্ডার মন্টুর বিরুদ্ধে কথিত ট্রাঙ্ক চুরির অভিযোগ এনে তাকে বেদম প্রহার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।