২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ও পলিসি সাপোর্ট ইউনিট এবং বন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে শুক্রবার ক্যাম্পাসে পাখি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের সেমিনার কক্ষে উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান মেলার উদ্বোধন করেন।

মেলায় পাখির আলোকচিত্র প্রদর্শনী, টেলিস্কোপ দিয়ে পাখি পর্যবেক্ষণ, পাখি বিষয়ক সেমিনার, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মেলায় অংশগ্রহণকারীরা প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. বাকী বিল্লাহ বলেন, অতিথি পাখির সংরক্ষণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরো বেশি সচেতন ও উদ্যোগী হতে হবে।