২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস উপলক্ষে ইরানের প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ইরানে ইসলামী বিপ্লবের বিজয় দিবস উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদকে বৃহস্পতিবার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজুদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 05:59 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

অধ্যাপক ইয়াজুদ্দিন আহম্মেদ ইরানের রাষ্ট্রপতির কাছে পাঠানো বার্তায় দুই জাতির মধ্যকার সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার করার আশাবাদ ব্যাক্ত করেন।

প্রধানমন্ত্রী তার বার্তায় ইরানি প্রেসিডেন্টকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ়।