২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে র‌্যাবের ক্রসফায়ারে চরমপন্থি নেতা নিহত

বাগেরহাট রামপাল উপজেলার বাঁশতলা ইউনিয়নের তালবুনিয়া ব্রিজের কাছে বৃহস্পতিবার র‌্যাব-৬ এর সাথে ক্রসফায়ারে শাহরিয়াম মোল্লা (৪২) নামে নিষিদ্ধ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) এক আঞ্চলিক নেতা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 04:54 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

র‌্যাব সূত্র জানায়, বুধবার সকালে রামপালের বারুইপাড়া গ্রাম থেকে শাহরিয়াম মোল্লাকে গ্রেফতার করা হয়। আটককৃত শাহরিয়ামের দেওয়া তথ্য অনুসারে বৃহস্পতিবার ভোররাতে অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে ঘটনাস্থলে পৌছালে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় র‌্যাব পাল্টা গুলি চালালে লাইন অব ফায়ারে পড়ে শাহরিয়াম গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউণ্ড গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করেছে।

পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, নিহত শাহরিয়াম রামপালের বাইনতলা ইউনিয়নের সগুনা গ্রামের হাশেম মোল্লার ছেলে। সে বাগেরহাটের রামপাল ও মংলা উপজেলা এলাকায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) দায়িত্বপ্রাপ্ত নেতা ছিল। তার বিরুদ্ধে বাগেরহাটে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত ১০ টি মামলা রয়েছে। রামপাল থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠিয়েছে।