২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেলেন অধ্যাপক বদিউল আলম

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বদিউল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 04:04 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বৃহস্পতিবার বিকেলে তাকে চার বছর মেয়াদের জন্য উপাচার্য পদে যোগদানের নিয়োগপত্র প্রদান করা হয়।

২ ফেব্রুয়ারি এজেএম নাসিরুদ্দিন চৌধুরীর মেয়াদকাল পূর্ণ হলে বিশ্ববিদ্যালয়ের ১৩ তম উপাচার্য হিসেবে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক বদিউল আলম তার স্থলাভিষিক্ত হলেন।

অধ্যাপক বদিউল আলম ১৯৪৯ সালে কক্সবাজারের মহেশখালি উপজেলার নলবিলা গ্রামে জন্ম গ্রহণ করেন। অধ্যাপক বদিউল আলম বিশ্ববিদ্যালয়ের ডীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান পরিষদের সভাপতিসহ অনেক গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন।