দৌলতিদয়ায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বুধবার দুপুরে দৌলতদিয়া ইউপি কার্যালয়ের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার নাম রানা ফকির (১২)।
নিহতের বাড়ি উজানচর ইউনিয়নের দরাপের ডাঙ্গী গ্রামে। সে স্থানীয় সোহরাফ ফকিরের ছেলে।
থানা পুলিশ জানায়, বেলা ২টার দিকে খুলনা থেকে দৌলতদিয়াগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-০৮০০) অপর একটি বাসকে ওভারটেক করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোরকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বাসটিকে আটক করেছে। বাসের ড্রাইভার পলাতক রয়েছে।
