২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোর হত্যা মামলার আসামিকে মৃত্যুদন্ড

কিশোরী ধর্ষণের পর হত্যার ঘটনায় নাটোরের আদালত মঙ্গলবার আসামীকে মৃত্যুদন্ড দিয়েছেন। আসামী নাহেন মন্ডল নাটোর জেলার বড়ইগ্রাম উপজেলার প্রোতাপপুর গ্রামের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 08:27 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

মামলার বিবরণীতে বলা হয়, নাহেন মন্ডল ২০০০ সালের ১৭ জানুয়ারি প্রতাপপুর গ্রামের মোহম্মদ আলীর মেয়ে মালেকা খাতুন (১৬) কে তুলে নিয়ে যায় এবং তাকে ধর্ষণের পর হত্যা করে।

পুলিশ পরের দিন রামেশেরপুর গ্রামের বিলের কাছ থেকে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের পিতা বড়ইগ্রাম থানায় এই গ্রামের নাহেন মন্ডল, আসলাম এবং শুকু বিবিকে আসামী করে মামলা করেন।

তদন্ত কর্মকর্তা এই ঘটনার সত্যতা উদঘাটন করে মামলার চাজর্শিট দাখিল করেন।

বিচারক নুরুল হক নারী এবং শিশু নির্যাতন আইনে সাক্ষ্য ও প্রমান গ্রহণ শেষে আসামি নাহেনকে ফাঁসির আদেশ দেন। আসলাম এবং শুকু বিবির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত প্রমানিত না হজওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

আসামি নাহেন মন্ডল জেল হাজতে রয়েছে।