২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশ-শ্রমিক সংঘর্ষে অর্ধশতাধিক আহত

সিরাজগঞ্জের শাহজাদপুর শাকতোলা গ্রামে মঙ্গলবার সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশের সঙ্গে ট্যাংকলরী শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 06:58 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

স্থানীয় সূত্র জানায়, শাকতোলা গ্রামের ভাদুরী হাজীর ছেলে আবুল ও বাদী হাজীর ছেলে রহমতের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল।

মঙ্গলবার সকাল ৯টার দিকে রহমত গ্রুপের লোকজন বিরোধপূর্ণ জমিতে চাষাবাদ করতে গেলে আবুল গ্রুপ লাঠিসোটা নিয়ে বাঁধা প্রদান করে। এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে।

তিন ঘন্টার সংঘর্ষে রহমত গ্রুপের লোকজনই বেশী আহত হয়।

এদিকে পুলিশ সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে রহমত গ্রুপের আহত লোকজনদের আরেক দফা মারপীট করে।

এতে বাঘাবাড়ি অঞ্চলের বিক্ষুব্ধ ট্যাংকলরী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। উভয় সংঘর্ষে আহতদের মধ্যে ৩০ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।