সাত মাস ধরে কোমাতে থাকা ব্যক্তিকে ফিরিয়ে আনতে স্পন্সর প্রয়োজন
প্রায় সাত মাস ধরে আরব আমিরাতের হাসপাতালে কোমায় থাকা এক ৩০ বছর বয়সী বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনার জন্য সহযোগিতার প্রায়োজন। জবিনের ক্ষীণ আশা নিয়ে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ও টিউবের মাধ্যমে খাইয়ে বাচিযে রাখা হলেও তকে দেশে ফিরিয়ে আনার কোনও ব্যবস্থা মোহাম্মদ সেলিম মোহাম্মদ ইদ্রিস নামে ওই হতভাগার পরিবারের নেই।
তার বৃদ্ধা মা এবং ভাইয়েরা চিকিৎসার খরচ জুগিয়ে সর্বশান্ত হযেছে।
মোহাম্মদ নজরুল আল-ইসলাম ও আরো দুই বাংলাদেশী তার কাছ থেকে ২০,০০০ দিরহাম ছিনতাই করার সময় গলায় রমি পেচিয়ে মারাত্মকভাবে আহত করলে ইদ্রিস কোময় চলে যায়। বর্তমানে সে আরব আমিরাতের আজমানে খলিফা হাসপাতালে রয়েছেন।
ক্ষতিগ্রস্থের ভাই মোহাম্মদ সুলেমান মোহাম্মদ ইদ্রিসকে উদ্ধৃত করে খালিজ টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তার ভাই এই টাকাগুলো একটি নিজস্ব ব্যবসা শূরু করার জন্য জমিয়েছিলেন। কিন্তু তিনি বুঝতে পারছেন না, চোরেরা কিভাবে তার ভাইয়ের পকেটে টাকা আছে সেটা বুঝতে পারল।
মোহাম্মদ সুলেমান জানান, বাংলাদেশী কনস্যুলেট কোন প্রকার সাহায্য দিতে অস্বীকৃতি জানানোর পর তারা সাধারণের কাছে এ সহযোগিতা চাইছে।
হাসপাতাল কর্তপক্ষ এ যাবৎ তার সকল চিকিৎসার খরচ দিয়েছে এবং বাংলাদেশ সরকারকে তাকে ফিরিয়ে আনার যাতায়াত খরচ দিতে অনুরোধ করেছে।
