মাওলানা মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
সাবেক মন্ত্রী মাওলানা আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী খালেদা জিয়া সোমবার গভীর শোক প্রকাশ করেছেন।
দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা মাওলানা মান্নান (৭১) সোমবার ভোরে তার বনানীর বাসভবনে মৃত্যুবরণ করেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, রাজনীতি ছাড়াও ইনকিলাবের প্রতিষ্ঠাতা হিসেবে মাওলানা মান্নানকে সবাই মনে রাখবে।
তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, মাওলানা মান্নান রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখেছেন। এছাড়া সংবাদপত্র প্রকাশনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।
প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
