২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল্লাপুর বাসস্ট্যান্ডে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে ৮ জন আহত

টঙ্গীর আবদুল্লাপুর বাসস্ট্যান্ডে পরিবহন চাঁদাবাজীকে কেন্দ্র করে সোমবার বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টঙ্গী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 07:06 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

এ ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িযে পরে এবং পূনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টার্মিনাল কমিটির সহ সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থক জয়নালের নেতৃত্বে একটি দল চাঁদাবাজী করতে গিযে আওযামী লীগের সমর্থক একটি দলকে চাঁদাবাজী করতে দেখতে পায়। এসময় উভয় দল একে অপরের ওপর হামলা চালায।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্র জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নামের চাঁদাবাজ দল বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন বাস, ট্রাক ও হলার প্রতি ১০ থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করে।

চাঁদাবাজরা প্রতিদিন ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রযেছে।