যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ, বাজারে সার সংকট
যান্ত্রিক ত্রুটির কারণে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা গত চারদিন ধরে বন্ধ রয়েছে।
এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে সার ডিলার ও ব্যবসায়ীরা মজুদ থাকা সত্ত্বেও সার বিক্রি বন্ধ করে দিয়েছে। এতে জামালপুর জেলার সর্বত্র সার সংকট দেখা দিয়েছে। সার কিনতে এসে কৃষকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
একটি সূত্র জানায়, জামালপুরসহ কমান্ডিং এরিয়ার পাঁচটি জেলায় সার সংকটের আলামত তীব্র আকার ধারণ করেছে।
