২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষক ড. তাহের হত্যাকাণ্ড: গ্রেপ্তারকৃতদের জড়িত থাকার কথা স্বীকার, আরো ১জন গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. এস তাহের আহম্মেদ হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত বিশ্ববিদ্যালয়ের গার্ড জাহাঙ্গীর এবং ওয়েল্ডিং মিস্ত্রি নাজমুল হত্যার ঘটনা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রোব্বার সকালে আরও একজনকে গ্রেপ্তার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

এদিকে প্রগতিশীল ছাত্রজোট ও বিভাগীয় ছাত্রদের ডাকা ধর্মঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে।

মহানগরীর মতিহার থানার ওসি বলেছেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে হত্যার মোটিভ পাওয়া যাচ্ছে। পুলিশ ধারণা করছে, অর্থ সংক্রান্ত কারণে হত্যাকারীরা ড. তাহেরকে হত্যা করে থাকতে পারে।

ওসি বলেন, যে ব্যাগটি এখনো নিখোঁজ রয়েছে, তার মধ্যে টাকা-পয়সা ছিল। টাকার লোভেই হয়তো হত্যকারীরা এ ঘটনা ঘটিয়েছে।

এদিকে রোব্বারও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিক্ষোভ ও মিছিলে উত্তাল ছিল। প্রগতিশীল ছাত্রজোট ও বিভাগীয় ছাত্রদের ডাকা রোব্বারের ধর্মঘটে গোটা ক্যাম্পাস অচল হয়ে পড়ে। সোমবারও ছাত্র-ছাত্রীরা ধর্মঘট পালন করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলতাফ হোসেন রোব্বার দুপুরে বলেছেন, হত্যার কারণ মোটামুটি উন্মোচিত হয়েছে এবং হত্যাকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

দু’একদিনের মধেই সম্পূর্ণ ঘটনা প্রকাশ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।