২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে বিদ্যুতের তার জড়িয়ে ২ যাত্রি নিহত

খাগড়াছড়ির বিরাশি টিলায় রোববার গাড়িতে বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যাত্রি নিহত হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 06:21 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

তবলছড়ি-পানছড়ি সড়কে সকাল ১০টায় ১১ হাজার কেবি ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে যাত্রীবাহী জীপের ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- চট্টগ্রাম জেলার রাউজানের গহিরার হৃদয় কুমারের ছেলে জীপের হেলপার সনজিত কুমার (৪০) এবং খাগড়াছড়ি মাটিরাঙ্গার তবলছড়ির মোল্লাবাজারের মান্নান সিকদারের পুত্র মো. আবু তাহের সিকদার (৬৫)।

পুলিশ জানায়, যাত্রীবাহী জীপ (চট্টমেট্রো-ব-৩৭) তবলছড়ি থেকে পানছড়ি আসার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে প্রথমে পানছড়ি থানা এবং পরে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

এদিকে এ দুর্ঘটনায় এলাকায় সর্বস্তরের জনগণের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং তারা অবিলম্বে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতিকে দায়ী করে ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানায়।