২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মার্কিনীদের নিরাপত্তা ইস্যুতে সোমবার দূতাবাস কর্মকর্তাদের সাথে বৈঠক

মার্কিন দূতাবাসের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সোমবার বাংলাদেশের গত কয়েক মাস ধরে বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এদেশে বসবাসরত মার্কিনীদের সাথে আলোচনা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 05:27 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা এবং আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা ছাড়াও যুক্তরাষ্ট্রের চার্জ-ডি-অ্যাফয়ার্স জুডিথ এ শ্যামাস এবং কনসুল এলিজাবেথ পি গুরলে বৈঠকে উপস্থিত থেকে উক্ত বিষয়ে আলোচনা করবেন বলে মার্কিন দূতাবাস সূত্রে জানা যায়।

এর আগে গত ২১ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারিকৃত এক ঘোষণায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির ব্যখ্যায় বলা হয় দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। ২০০৬ সালের ২১ মার্চ এ ঘোষণার মেয়াদ শেষ হবে।

এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি বাহিনী জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের  সরকারকে ইসলামের শত্রু বলে চিহ্নিত করেছে ।

ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট ট্রাভেল ওয়ার্নিংস থেকে বলা হয়, “ঢাকাসহ সব স্থানে জেএমবি’র তৎপরতাকে সত্যিকার ও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে”