২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে জনযুদ্ধের আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা

মেহেরপুরের গাংনী উপজেলার রুইয়েরকান্দি মাঠে জনযুদ্ধের এক আঞ্চলিক নেতাকে প্রতিপক্ষ গুলি করে হত্যা করেছে। পুলিশ রোববার একথা জানায়।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2006, 01:25 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

নিহতের নাম মোহাম্মদ হাফিজুর রহমান হাফি (৪০)।

পুলিশ জানায়, জনযুদ্ধের আঞ্চলিক নেতা হাফির সঙ্গে প্রতিপক্ষ সর্বহারা গ্রুপের বিরোধকে কেন্দ্র করেই হাফি শনিবার রাতে খুন হয়। হাফির বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও  অপহরণের কয়েক ডজন মামলা রয়েছে।