২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রথমবারের মত বিআরটিসি’র অ্যাম্বুলেন্স চালু হচ্ছে

যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ সড়ক ও পরিবহন সংস্থা (বিআরটিসি) সড়ক ও মহাসড়কে দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার লক্ষ্যে নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্যে নয়টি হাইওয়ে এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

এছাড়া আরো ৪৫টি হাইওয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস শিগগিরই দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে নামানো হবে বলে সূত্র জানিয়েছে।

যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা শনিবার বিআরটিসি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষির্কী এবং সেবা সপ্তাহ উপলক্ষে ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপো প্রাঙ্গণে যাত্রীদের জন্যে উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সংস্কারকৃত বিআরটিসি’র আন্তঃজেলা আধুনিক বাসটার্মিনালের নবসংস্কারকৃত ভবনের উদ্বোধনকালে এ ঘোষণা দেন।

তিনি জানান, সরকার প্রতি জেলায় একটি করে বিআরটিসি’র অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে।

যোগাযোগমন্ত্রী বিআরটিসি বাসের চালকদের সড়ক ও মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানোর ব্যাপারে বিআরটিসি চেয়ারম্যানকে সতর্ক থাকার নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দীন আহমদ এবং বিআরটিসি’র চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বক্তব্য রাখেন।