২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই মেলায় দর্শণার্থীদের উপস্থিতি বৃদ্ধিতে প্রকাশকদের সন্তোষ

চলমান মাসব্যাপী একুশে বই মেলার চতুর্থ দিন শনিবার বিপুল দর্শক উপস্থিতি ও বিক্রি বৃদ্ধি পাওয়ায় মেলায় অংশ নেয়া প্রকাশকরা সন্তোষ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বিডিনিউজের সাথে আলাপকালে বেশ কয়েকজন বিক্রেতা সন্তোষ প্রকাশ করে বলেন, গত বছরের তুলনায় এবার বিক্রির পরিমাণ বেড়েছে।

এনা প্রকাশনীর সত্ত্বাধিকারী মঞ্জুরুল ইসলাম বলেন, এবছর বই কেনার দিকে দর্শকদের বেশি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

মেলায় এনা প্রকাশনী, সময় প্রকাশনী, আগমনী প্রকাশনী ও সেবা প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনী প্রতিষ্ঠানের স্টলে হুমায়ন আহমেদ, হুমায়ন আজাদ ও মুহাম্মদ জাফর ইকবালসহ বিভিন্ন অনুবাদের বই কেনার জন্যে দর্শকদের ভীড় লক্ষ্য করার মত।

বাংলা একাডেমীর জনসংযোগ বিভাগ জানায়, বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান শনিবার মেলায় মোট ১১০টি নতুন বই প্রকাশ করেছে। প্রকাশকৃত গ্রন্থগুলোর মধ্যে অধিকাংশই উপন্যাস। তবে এর মধ্যে শিশুগ্রন্থ ও কবিতার বইও রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

অন্যদিকে মেলা উপলক্ষ্যে আয়োজিত নিয়মিত আলোচনা সভার অংশ হিসেবে বিকেলে মেলার মূল মঞ্চে ‘বিশ শতকের ভাবনাঃ মাওলানা আকরাম খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। কেএম মহসীনের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দা বানু।

সন্ধ্যায় বাংলা একাডেমী প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।