শাহ আমানত বিমানবন্দরে বেসরকারি ব্যবস্থাপনা ১ মার্চ পর্যন্ত বিলম্বিত
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনার কাজ থাই এয়ারওয়েজের হাতে যাওয়া বিলম্বিত হওয়ার ব্যাপারে সম্প্রতি প্রকাশিত সংবাদের সত্যতা নিশ্চিত করেছে থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল পিসিএল।
বেসরকারি বিমান চলালচল ও পর্যটন মন্ত্রণালয়ের আহ্বানে ব্যবস্থাপনার কাজ ১ মার্চ পর্যন্ত একমাসের জন্য স্থগিত রাখা হয়েছে বলে সংস্থাটি জানায়।
পিসিএল’র পরিচালনা বোর্ডের সদস্য ও ভারপ্রাপ্ত সভাপতি সমচেইনুক এঙ্গট্রাকুল বলেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ একমাস বিলম্বিত করার ব্যাপারে পিসিএল'কে অনুরোধ জানিয়েছে।
শাহ আমানত বিমানবন্দর ব্যবস্থাপনার ব্যাপারে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন কর্তৃপক্ষ এবং থাই ইন্টারন্যাশনাল এয়ারওয়েজের মধ্যে ১০ বছরের একটি চুক্তি সম্পাদিত হয়। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন কর্তৃপক্ষ চুক্তিটি নতুন করে পর্যালোচনা করে দেখার জন্য স্থাপনা নির্মাণ কাজ একমাস পিছিয়ে শুরু করার জন্য পিসিএল'কে অনুরোধ জানায়।
চুক্তির শর্ত অনুযায়ী থাই এয়ারওয়েজের যাত্রী পরিবহন, স্থাপনা সরঞ্জাম, ক্যাটারিং সার্ভিস সরবরাহ করার কথা। এছাড়া বিমানবন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে থাই এয়ারওয়েজ বিমানবন্দরের টার্মিনাল ভবন পরিচালনা, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এবং র্যাম্প হ্যান্ডলিং এবং নিরাপত্তাসহ ভবনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ও নিয়মফাফিক তাদের হাতেই থাকবে।
বিমানবন্দরে অন্যান্য বিষয় আলাদা চুক্তির মাধ্যমে ফ্লাইট কিচেন বা ক্যাটারিং সার্ভিসের প্রচলিতত বিধি অনুয়ায়ী সম্পাদন করা হবে। এসবের বাইরে থাই এয়ারওয়েজ অবতরণ চার্জ, নিরাপত্তা চার্জ, বিমানভাড়া ও বন্দর ব্যবস্থাপনা ফি বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন কর্তৃপক্ষের পক্ষে সংগ্রহ করবে।
বেশ কয়েক দশক ধরে ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাহক সংক্রান্ত সেবাখাতে কাজ করছে। বাংলাদেশের চট্টগ্রাম বিমানবন্দরেও তারা একই ধরনের কাজের ব্যাপারে আগ্রহী।
