সরকার প্রতি টন ইউরিয়ায় ১৩ হাজার টাকা করে ভর্তুকি দিচ্ছে: কৃষি মন্ত্রী
কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার প্রতি টন ইউরিয়া সারে ১৩ হাজার টাকা করে ভর্তুকি দিচ্ছে। এছাড়া টিএসপি, ডিএপি ও এমওপি সারে ২৫ শতাংশ এবং আখ উৎপাদনে কৃষকদের জন্য সরাসরি সাত কোটি টাকার ভর্র্তুকি দেওয়া হচ্ছে।
বিএনপি’র সাংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিনের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এমকে আনোয়ারের পক্ষে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফকরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সংসদে এ কথা জানান।
তিনি আরো বলেন, দেশে বর্তমানে খাদ্যের চাহিদা প্রায় ২৫৮ লাখ মেট্রিক টন। বিগত ২০০৪-৫ অর্থবছরে দেশে উৎপাদিত খাদ্যের পরিমান ছিল ২৭৯ দশমিক ২৪ মেট্রিক টন। এর মধ্যে ২৬৮ দশমিক ৭৪ টন চাল ও ১০ দশমিক ৫০ টন গম।
হেলালুজ্জামান তালুকদার লালুর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে বর্তমানে প্রায় ১১ লাখ হেক্টর জমি অনাবাদি রয়েছে।
