২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে আটকে পড়া পাকিস্তানিদের সাথে পুলিশের সংঘর্ষে আহত ৫০, গ্রেপ্তার ১৫

রাজধানীর মোহাম্মদপুরে বৃহস্পতিবার সকালে পুলিশের সাথে আটকে পড়া পাকিস্তানিদের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 05:31 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

সংঘর্ষের সময় পুলিশ ৫০ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অন্যদিকে সংঘর্ষকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

সংঘর্ষের সময় এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল কয়েক ঘন্টার জন্যে বন্ধ হয়ে যায়। এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

আটকে পড়া পাকিস্তানিরা তাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি নিয়ে পাকিস্তানি দূতাবাসের দিকে যাওয়ার পথে পুলিশ বাঁধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী জানান, বিক্ষুব্ধ জনতা তাদের দাবি পূরণের জন্যে ম্লোগান দিতে শুরু করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এ সময় বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়লে সংঘর্ষ বেধে যায়।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ব্যাপারে মেহাম্মদপুর থানা পুলিশর সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশ আরো জানায়, এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। আবারো নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।