২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও এসেই চলে গেল শীত

মাত্র কয়েক দিনের হাড়কাঁপানো শীতের দাপট দিয়েই এবার শেষ হচ্ছে শীতকাল। সামনের দিনগুলোতে তেমন শীতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আবহাওয়াবিদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2006, 03:26 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা কামরুল হাসান বৃহস্পতিবার বিডিনিউজকে জানান, এখন ফেব্রুয়ারি মাস। আমরা ক্রমেই আর্দ্র আবহাওয়ার দিকে যাচ্ছি। মনে হচ্ছে, সংক্ষিপ্ত শীতকাল শেষ হয়ে এসেছে।

তিনি বলেন, শীতকালের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং তাপমাত্রার তেমন উঠানামারও কোনও সম্ভাবনা নেই।

তিনি আরও জানান, গত বছরেও শীত খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। তবে এটা অস্বাভাবিক কিছু নয়।

জলবায়ুর পরিবর্তন কিংবা পরিবেশগত কোনও কারণে শীতকাল ক্ষণস্থায়ী হচ্ছে কি না এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত দিতে হলে গত একশ বা পঞ্চাশ বছরের পরিসংখ্যান খতিয়ে দেখতে হবে।

কামরুল হাসান জানান, বৃহস্পতিবার সকালে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে (১১.৯ ডিগ্রি সেলসিয়াস)। এ বছরের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে (৬.২ ডিগ্রি সেলসিয়াস)।

আগামী সপ্তাহজুড়ে আকাশ অপেক্ষাকৃত পরিষ্কার থাকবে। তবে শনিবারে আকাশের কোথাও কোথাও সামান্য মেঘ থাকলেও বায়ুপ্রবাহের কোনও পরিবর্তন হবে না।