সন্ত্রাসী হামলায় আহত কেরানীগঞ্জের যুবলীগ নেতার মৃত্যু
সন্ত্রাসী হামলায় আহত কেরানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রোহিতপুরের ইউপি সদস্য আনোয়ার হোসেন (৫০) বৃহস্পতিবার সকালে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা গেছেন।
বুধবার তিনি কেরানীগঞ্জের সাঈদপুরে নিজের মাছের পুকুরে কাজ শেষে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে মুমূর্ষ অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল হাসপাতাল এবং পরে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়।
তার পারিবারিক সূত্রে জানা যায়, এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ডাক্তাররা বৃহস্পতিবার ভোর চারটায় তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ার হোসেন রোহিতপুর উপজেলার মরহুম নূর মোহাম্মদের ছেলে।
তার মৃত্যুতে রোহিতপুর উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।
