জটিলতা নিরসনে হজ শুরুর তিন মাস পূর্বেই আনুষ্ঠানিকতা সম্পন্নের সিদ্ধান্ত
হজযাত্রীদের যাবতীয় হয়রানি ও পরিবহণ জটিলতা নিরসনের লক্ষ্যে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এখন থেকে হজ শুরুর তিন মাস পূর্বে সুনির্দিষ্ট তারিখের মধ্যেই হজযাত্রীদের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হজ পরবর্তী মূল্যায়ন এবং আগামী হজ ব্যবস্থাপনার প্রাকনীতি নির্ধারণী আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে বলা হয়, ব্যালটি ও নন ব্যালটি হজযাত্রীদের ক্ষেত্রে নির্বিশেষে একই হারে বিমান ভাড়া নির্ধারণ করা হবে।
তথ্য বিবরণীতে জানানো হয়, ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদী, ধর্ম সচিব আতাউর রহমান, বিমান সচিব জাফরুল্লাহ খান, সাবেক ধর্ম সচিব রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফজলুর রহমান ও হাব এর সভাপতি আবদুর শাকুর সভায় বক্তব্য রাখেন।
সভায় ধর্ম মন্ত্রণালয় কর্তৃক হজযাত্রীর সংখ্যা নির্ধারণ ও হজযাত্রী প্রেরণকারী সংশ্লিষ্ট এজেন্সিগুলোর হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
ধর্ম প্রতিমন্ত্রী হজ এজেন্সিগুলোর মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে অসমর্থণ্ডঅযোগ্য হজযাত্রীদের যাত্রা রোধ, ভূয়া স্বাস্থ্য সনদ প্রদানকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মার্চের মধ্যে দীর্ঘমেয়াদি হজনীতি অনুমোদনের ওপর জোর দেন।
বিমান প্রতিমন্ত্রী বলেন হজের আনুষ্ঠানিক কার্যক্রম হজের ছয় মাস পূর্বে শুরু হলে অনেক জটিলতা কমে যাবে।
