২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের প্রশাসনিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং কার্যকর পরিকল্পনার অভাব দূর্নীতি দমন কমিশনকে অকার্যকর করে রেখেছে: টিআইবি

স্বাস্থ্য সেবাখাতে দূর্নীতির কারণে যাদের জরুরী স্বাস্থ্য সেবা ও সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন তারা বঞ্চিত হচ্ছে, যা ঘাতকব্যাধির দ্রুত বিস্তারে ভূমিকা রাখছে করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বুধবার প্রকাশিত ট্রান্সপরেন্সি ইন্টারন্যাশনালের বিশ্ব দূর্নীতি রিপোর্ট-২০০৬ এর প্রতিবেদনে এ কথা বলা হয়।

বাংলাদেশের কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় বহুল প্রতিক্ষিত দূর্নীতি দমন কমিশন ২০০৪ সালের নভেম্বরে গঠন করা হলেও তা দেশের দূর্নীতি পরিস্থিতির কোন পরিবর্তন আনতে পারেনি।

টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের অব্যহত প্রশাসনিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ, কমিশনারের কার্যকর পরিকল্পনার অভাব, একটি দল হিসেবে কাজ করার ব্যার্থতা এবং পূর্বের দূর্নীতি দমন ব্যুরো থেকে জনবল স্থানান্তরের কারণে দূর্নীতি দমন কমিশন দূর্নীতি দমনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বাস্থ্য খাতে দূর্নীতির কারণে সাধারন জনগণ দুরাবস্থা ভোগ করছে। বিশেষ করে এটা মৌলিক স্বাস্থ্য সুবিধা ও সেবাদানের ক্ষেত্রে ক্ষতিকর ভুমিকা রাখছে।

স্বাস্থ্য খাতে ঘুষ ও দূর্নীতি দেশের মিলিয়ন মিলিয়ন দরিদ্র জনগণের জীবন মরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য সেবা খাতে দূর্নীতির পরিমান অর্থ খাতের দূর্নীতির চেয়েও বেশি।

হৃদরোগের অপারেশন চলাকালে পানি মেশানো ভেজাল ইনজেকশন প্রয়োগ করায় যখন একজন রোগীর অনাকাংখিত মৃত্যু হয়, তখন আপনি কিভাবে এর মূল্য দেবেন। ট্রান্সপরেন্সি ইন্টারন্যাশনালের সভপাতি হুগেট লেবলে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন। ‘স্বাস্থ্য সেবা খাতে দূর্নীতির মূল্য জনগণের দূর্ভোগের বিনিময়ে পরিশোধ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ট্রান্সপরেন্সি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী ডেভিড নাসবুম প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বলেন, দূর্নীতি চিকিৎসা সেবাদানকারী সমাজের উপর জনগণের বিশ্বাসকে খেয়ে ফেলেছে। যে ওষুধের উপর নির্ভর করা হয় তা যেন সঠিক হয় সে আশা করার অধিকার জনগণের রয়েছে। একজন চিকিৎসক লাভ বিবেচনার চেয়ে রোগীর উপর অধিক গুরুত্ব দেবে এটা ভাবার অধিকার জনগণের রয়েছে। এবং স্বাস্থ্য সেবা খাত রোগমুক্তির স্থান, মৃত্যুর স্থান না এটাও বিশ্বাস করার অধিকার অধিকাংশ জনগণের রয়েছে।

‘বিশ্ব দূর্নীতি প্রতিবেদনে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের মোট ৪৫ টি দেশের দূর্নীতির তথ্য প্রকাশ করা হয়। সুনামি পরবর্তী ত্রাণ সহায়তা প্রকল্পের বিভিন্ন অর্থনৈতিক অনিয়মের তথ্যও এতে প্রকাশ করা হয়।

জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন প্রকল্প বিশেষ করে স্বাস্থ্য সেবার সাথে সরাসরি যুক্ত তিনটি প্রকল্প শিশুদের নৈতিক চেতনা বৃদ্ধি, মাতৃ স্বাস্থ উন্নয়ন ও এইডসের বিরুদ্ধে যুদ্ধ সহ ম্যালেরিয়া ও বিভিন্ন রোগ প্রতিরোধে গৃহীত প্রকল্পগুলোতেও দূর্নীতি অব্যাহত গতিতে চলছে।

প্রতিবেদনে স্বাস্থ্য সেবা খাতের দূর্নীতি নিমূল করতে অবশ্যই ট্রান্সপরেন্সির সাথে কাজ শুরু করার সুপারিশ করা হয়।

সুপারিশগুলো হলো স্বাস্থ্য সেবা খাতের দাতা ও গ্রহিতা সরকারকে স্বাস্থ্য খাতের প্রকল্প বাজেট ও নীতিমালা সম্পর্কে তথ্য সংগ্রহ ব্যাবস্থা সহজকরণ ও ইন্টারনেটে তা প্রকাশ, স্বাস্থ্য কর্মী ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্য কর্মীদের জন্য নীতিমালা প্রনয়ণ ও বাস্তবায়ন এবং দূর্নীতি বিরোধী প্রশিক্ষণ প্রদান, ড্রাগ রেগুলেশন ও ফিজিশিয়ানদের লাইসেন্স ব্যাবস্থা প্রবর্তন।

এছাড়া জনগণের স্বাস্থ্য সেবা নীতি ও প্রকল্প জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও জনগণের জন্য রিপোর্ট প্রকাশ, বাস্তবায়ন প্রক্রিয়া প্রতিযোগিতাময় ও উন্মুক্ত রাখা এবং স্বাস্থ্য সেবা খাতে দূর্নীতি সহ্য করা হবে না মর্মে ঘোষনা প্রদানের জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয়।