২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে সদস্যদের প্রশ্নের ধরন নিয়ে ডেপুটি স্পিকার ও চীফ হুইপের মধ্যে বিতর্ক

সংসদের প্রশ্নোত্তর পর্বে সদস্যরা পুরো প্রশ্ন নাকি শুধু এর নম্বরটি উত্থাপন করবেন, তা নিয়ে বুধবার সংসদে ডেপুটি স্পিকার ও চীফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের মধ্যে মৃদু বিতর্ক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সদস্যরা পুরো প্রশ্ন উত্থাপন করায় বেশি সময় লাগছে বলে উল্লেখ করে চীফ হুইপ কার্যপ্রণালী বিধির ৫৩(১) বিধিতে সদস্যদের শুধুমাত্র প্রশ্নের নম্বর উল্লেখ করার কথা বলা হয়েছে। এ অবস্থায় পুরো প্রশ্ন উত্থাপনের সুযোগ দিতে পারেন না। এতে সময় বেশি লাগে এবং কার্যপ্রণালী বিধির লংঘন হয়।

জবাবে ডেপুটি স্পিকার বলেন, স্পিকার তার এখতিয়ার অনুযায়ী কোনো সদস্যকে পুরো প্রশ্ন উত্থাপনের সুযোগ দিতে পারেন। এতে কার্যপ্রণালী বিধির কোনো লংঘনের সুযোগ নেই। তিনি চীফ হুইপকে বসে যেতে অনুরোধ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে মৃদু বিতর্কের অবসান ঘটান স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভুইয়া।

তিনি বলেন, স্পিকার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের প্রশ্ন ও উত্তরগুলো জনগণকে জানানোর সুবিধার জন্যে পুরো প্রশ্ন সংক্রান্ত রুলিং দিয়েছেন। সেই অনুযায়ী এ পর্বে সদস্যদের পুরো প্রশ্ন উত্থাপনের সুযোগ দেওয়া হয়েছে । কার্যপ্রণালী বিধির কোনো লংঘন হয়নি।