২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে পদক প্রদান উপলক্ষে মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত

চলতি বছরের ‘একুশে পদক’ পুরস্কারের জন্যে মনোনয়ন চূড়ান্ত করার লক্ষ্যে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক সভা বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সভায় পদক মনোনয়নের জন্যে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা এবং অপ্রাতিষ্ঠানিক সূত্র থেকে পাওয়া সুধিবৃন্দের জীবনবৃত্তান্ত সংশ্লিষ্ট নীতিমালার আলোকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সভাপতি এবং পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম। সভায় জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিনা রহমান অংশ নেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব মো. আবদুল হালিম, তথ্য সচিব ব্যারিস্টার হায়দার আলী, শিক্ষা সচিব মো. মোমতাজুল ইসলাম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এটিএম আতাউর রহমান উপস্থিত ছিলেন।

১৯৭৬ সাল থেকে একুশে পদক নামে রাষ্ট্রীয় এ পদক প্রবর্তন করা হয়।