২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় নিহত ১, অসুস্থ ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে একজন নিহত ও একই পরিবারের চার জনসহ মোট দশ জন গুরুতর অসুস্থ হয়েছে, হাসপাতাল সূত্রে বুধবার একথা জানানো হয়। নিহত শিশুর নাম জুবায়ের (৪)।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2006, 10:08 AM

Updated : 26 Apr 2022, 03:24 PM

উল্লাপাড়া উপজেলার নতুন দাঁতপুর গ্রামের দিনমজুর হাসেম আলী, আহাম্মদ আলী ও ইদ্রিস আলী পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে গরুর চর্বি দিয়ে রান্না করা খিচুরী খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। 

অসুস্থদের উল্লাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে জরিনা বেগম (৩০), মোস্তফা (৭), নূর মোহাম্মদ (৮), রাবেয়া খাতুন (৫) এবং  রহিমা খাতুন (২৮)-এর অবস্থা আশঙ্কাজনক।