২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের ঘটনা নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রেমের ঘটনা নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সিদ্দিক মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামে রোববার।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2006, 03:11 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদের মধ্যে আবদুল মান্নাফ (৩২) ও রহিমার (৮) অবস্থা গুরুতর। তাদের নাসিরনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, গ্রামের দুই তরুন-তরুনীর প্রেমের ঘটনার জের ধরে সকালে দু’দলের মধ্যে সংঘর্ষ হয়। এক পক্ষের বল্লমের আঘাতে সিদ্দিক মিয়া গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার কথা স্বীকার করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চক্রবর্তী বলেছেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।