২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার নির্বাচন কমিশনে আপিলের শুনানি শুরু

রোববার সকাল ১০টায় নির্বাচন কমিশনে দাখিলকৃত আপিলের শুনানী শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2006, 06:33 PM

Updated : 26 Apr 2022, 04:12 PM

শনিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শুনানি চলবে আপিল দাখিলের ক্রমানুসারে।

মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দাখিলের শেষ দিন ছিল শনিবার । শেষ দিনসহ তিন দিনে মোট ১২৪ টি আপিল দাখিল করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সংশ্লিষ্ট সবাইকে শুনানির সময় উপস্থিত থাকতে বলা হয়েছে।