ঈদের জামাত: কোথায়, কখন
পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামাত দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে। রাজধানীর প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় জাতীয় ঈদগাহ্ হাইকোর্ট প্রাঙ্গণে। তবে আবহাওয়া খারাপ থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম জামাতটিই হবে প্রধান জামাত।
বায়তুল মোকাররম মসজিদে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজিমপুর ছোট দায়রা শরিফ দায়েমীয়া শাহী জামে মসজিদে বেলা সাড়ে ১১টায় নগরীর সর্বশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
রাজধানীর অন্যান্য স্থানে জামাতের সময়:
সকাল সাড়ে ৭টা : বনানীর দরবার শরীফ ও কারওয়ান বাজার আম্বরশাহ্ শাহী মসজিদ।
সকাল ৮টা : লালমাটিয়ার মসজিদ-এ-বায়তুল হারাম, মিরপুর বায়তুল মোশাররফ জামে মসজিদ, মিরপুর শেরেবাংলা জাতীয় আউটার স্টেডিয়াম, ঢাকা সেনানিবাসের উত্তর কাফরুল কেন্দ্রীয় জামে মসজিদ, পশ্চিম ভাষানটেক, বায়তুল মামুর জামে মসজিদ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদ, সায়েদাবাদের চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদ, শেরেবাংলানগর গণভবন মসজিদ, মিরপুর ১২ নম্বর ডি ব্লকের ঈদগাহ মাঠ, ধানমন্ডির ঈদগাহ জামে সমজিদ, নয়াপল্টন জামে মসজিদ ।
সকাল সাড়ে ৮টা : কলাবাগান বশিরউদ্দিন রোড জামে মসজিদ, খিলগাঁও প্রভাতীবাগ জামে মসজিদ, ফার্মগেটের মসজিদ বায়তুশ শরিফ, মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনার ময়দান, সরকারি তিতুমীর কলেজ ময়দান, ফজলুল হক মুসলিম হলের মাঠ, শাহজাহানপুর রেলওয়ে কলোনি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, মিরপুরের সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠ, লালবাগ শাহী মসজিদ।
চট্টগ্রাম থেকে আমাদের প্রতিনিধি জানান, কোরবানির ঈদ উপলক্ষে নগরীর ২’শ ২৬টি স্থানে নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ১’শ ৩০টি এবং কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে ৯৬টি জামাত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। সেখানে দ্বিতীয় জামাত হবে সকাল ৯ টায়।
এছাড়া সকাল সাড়ে ৮টায় নগরীর বায়তুশ শরফ জুমা মসজিদ ময়দান, বায়েজীদ বোস্তামী (র:) দরগাহ মসজিদ ঈদগাহ ময়দান, বায়েজীদ বোস্তামী গাউসুল আজম জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
লালদিঘী আঞ্চলিক ঈদগাহ ময়দানে সকাল ৮টা ও পৌনে ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
রাজশাহী প্রতিনিধি জানান, সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময়ে প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ্ মখদুম (রহঃ) দরগা জামে মসজিদে।
সকাল ৮টায় রাজশাহী ক্যান্টনমেন্ট জামে মসজিদে প্রথম জামাত, সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
পুরুষ ও নারীদের পৃথক ঈদ জামাত মহানগরীর সাহেব বাজার বড়রাস্তা ও বাগমারার আলোকনগরে (হামিরকুৎসা) অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মহানগরীর টিকাপাড়া ঈদগাহ্ ময়দান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঈদগাহ ময়দান, তেরখাদিয়া রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ময়দান, রাজশাহী মেডিক্যাল কলেজ জামে মসজিদ, উপ-শহর মারকাজ মসজিদ, আমবাগানস্থ ফিসারিজ অফিস মাঠ, কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ্ ময়দান, কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদ, রাজশাহী জজকোর্ট ঈদগাহ্ ময়দান, পাঁচানী ঈদগাহ্ ময়দান, উপ-শহর ঈদগাহ্ ময়দান, উপ-শহর হাউজিং এস্টেট বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ, লক্ষ্মীপুর ভাটা পাড়া ঈদগাহ্ ময়দান, ইসলামপুর ঈদগাহ ময়দান, তালাইমারী মাদ্রাসা প্রাঙ্গণ, লোকনাথ স্কুল, হেতেম খাঁ বড় মসজিদ, সাগরপাড়া বটতলার মোড়, তালাইমারী ঈদগাহ ময়দান, হড়গ্রাম ঈদগাহ মাঠ, মহিষবাথান ঈদগাহ্ ময়দান, পুলিশ লাইন মাঠ, রাজশাহী জেলা স্টেডিয়াম, মেহেরচন্ডী ঈদগাহ ময়দানসহ শতাধিক স্থানে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এসব জামাতের সময়সূচী স্থানীয়ভাবে জানানো হবে।
