২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে আওয়ামী লীগ নেতা খুন, গ্রেপ্তার ৬

কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দিন বাবুলকে দুষ্কৃতকারীরা বৃহস্পতিবার গভীর রাতে হত্যা করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2006, 06:10 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এ সময় ছফুর আলম নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এখ চিকিৎসাধীন।

ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

রামু থানা পুলিশ জানায়, বাবুল (৪০) রাত আড়াইটার দিকে নতুনবাজার থেকে কাহাতিয়াপাড়ায় তার বাড়িতে ফেরার পথে ১৫/১৬ জন মুখোশধারী দুষ্কৃতিকারীর হামলার শিকার হন। হামলাকারীরা তাকে গুলি করে পরে কুপিয়ে হত্যা করে।

বাবুলের সঙ্গী ছফুর আলম (৩০) বাধা দেয়ার চেষ্টা করলে দুস্কৃতিকারীরা ধারালো অস্ত্রের আঘাতে তার ডানহাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার আবদুল খালেক প্রকাশ আকবর মেম্বার, ফরিদ, ওসমান, শফি, শাহজাহান ও ইসহাককে গ্রেফতার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে তিনি মনে করছেন।

স্থানীয় লোকজন জানান, বাবুল দীর্ঘদিন ধরে থানা পুলিশের দালালি করায় স্থানীয়ভাবে অনেকের কাছে অপ্রিয় হয়ে উঠেছিলেন। নিরীহ লোকজনদের পুলিশে ধরিয়ে দেয়ায় এলাকায় তার প্রচুর প্রতিপক্ষ তৈরি হয়েছিল।

পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।