রাউজানে গণপিটুনিতে ডাকাত নিহত
দক্ষিণ রাউজানের উরকিরচর ইউনিয়নের মীরা পাড়া গ্রামে বুধবার মধ্যরাতে ডাকাতির সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছে।
তার নাম মোহাম্মদ আনছার। বাড়ি বোয়ালখালী উপজেলার চরমদ্বীপে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মীরা পাড়া গ্রামের শফি মেম্বারের বাড়িতে রাত আড়াইটার দিকে ১০/১৫ জন ডাকাত পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুট করে। তারা চলে যাওয়ার সময় বাড়ির সদস্যরা আনছারকে ধরে ফেলে। আশপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে মারা যায় সে।
তার কাছ থেকে একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করে জনতা। ডাকাতদলের অন্য সদস্যরা ২৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে রাউজান থানায় মামলা হয়েছে। তবে এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
