২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার খালিশপুরে বোমা হামলা

খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকার চিত্রালী বাজার ভাটিয়াপাড়া মসজিদের পাশে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বোমার বিকট শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। দ্রুত দোকানপাট বন্ধ হয়ে যায়।

খালিশপুর থানার কর্তব্যরত কর্মকর্তা রেহানা জানান, বোমাটি শক্তিশালী। কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে বোমা হামলা চালিয়েছে তা জানা যায়নি।

পুলিশ বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।