সরকারি ঠিকাদারদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে রিট
সরকারের ঠিকাদারী কাজ করছেন এমন ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য বৃহস্পতিবার হাইকোর্টে একটি রিট হয়েছে।
সংক্ষিপ্ত শুনানি শেষে আদালত এর পরবর্তী শুনানির দিন আগামী ৭ জানুয়ারি নির্ধারণ করেন।
বিচারপতি মীর হাসমত আলীর একক অবকাশকালীন বেঞ্চে রিটটি করেন নোয়াখালী-৪ আসনের ভোটার আবু হানিফ।
তার পক্ষে মামলা পরিচালনা করেন ওই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
রিট আবেদনে অন্যান্যের সঙ্গে বিএনপি নেতা চার দলীয় জোট প্রার্থী আলাউদ্দিন ভুইয়ার প্রার্থীতাও চ্যালেঞ্জ করা হয়।
আবেদনে বলা হয়, নির্বাচন কমিশন আইনের ১২ (২) (ক) ও (খ) ধারা অনুযায়ী সরকারের ঠিকাদারী কাজের সঙ্গে জড়িত ব্যক্তি প্রার্থী হওয়ার অযোগ্য। আর আলাউদ্দিন ভুইয়া যেহেতু সরকারি ঠিকাদার তাই তিনিও প্রার্থী হতে পারেন না।
