ঠিকানা ভুল থাকায়...
মনোনয়নপত্র বাছাইয়ের সময় বাদ পড়ার উপক্রম হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া আসনে চারদলীয় জোট প্রার্থী সাবেক সাংসদ মুশফিকুর রহমান।
তার প্রস্তাবক কসবা উপজেলা বিএনপির সভাপতি জহিরুল হকের ঠিকানা সঠিক না হওয়ায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন। তবে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দ আহমেদ সেই আবেদন আমলে নেননি। পরে নির্বাচনী বিধি অনুযায়ী প্রস্তাবকারীর ঠিকানা সংশোধন করে সাবেক সাংসদের মনোনয়নপত্রের বৈধতা দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনী বিধি মেনেই চারদলীয় জোট প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করা হয়েছে।
