টাঙ্গাইলে ট্রাকের সংঘর্ষে ২ ব্যবসায়ী নিহত
দু'টি ট্রাকের সংঘর্ষে ওমর ফারুক (১৮) ও হাফিজুল (২২) নামের দুই কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব থানার জোকারচরে বুধবার সকালে।
এই দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সিরাজগঞ্জের সোহাগপাড়া থেকে কাপড় কিনে ঢাকা যাচ্ছিলেন।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে উত্তরাঞ্চলগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক আরোহী দুই কাপড় ব্যবসায়ী ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই নিহত হন তারা ।
তাদের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকুশা গ্রামে।
পুলিশ ট্রাক দুটি আটক করেছে।
সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
