যুগান্তর পত্রিকার মালিকের দুই নিরাপত্তা রক্ষী আটক
যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের মালিক নূরুল ইসলাম বাবুলের গুলশানের বাসার দুই নিরাপত্তা রক্ষীকে আটক করেছে র্যাব।
পুলিশের পোশাক পরার দায়ে মঙ্গলবার আল-আরাফাহ কোম্পানীর নিরাপত্তা কর্মী-মোহাম্মদ ইউনুস আলী ও সিরাজুল ইসলামকে আটক করে গুলশান থানায় সোপর্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১।
গুলশান পুলিশ জানায়, ওই নিরাপত্তা রক্ষীরা পুলিশের পোশাক পরা অবস্থায় নূরুল ইসলাম বাবুলের গুলশান-২ এর ৬৭ নম্বর সড়কের ৮ নম্বর বাসায় কর্তব্যরত ছিল।
