মাহবুবউদ্দিন আহমাদের তিন মনোনয়নপত্রের পীড়াপীড়ি
চার দলীয় জোটের প্রার্থী মাহবুবউদ্দিন আহমাদ রোববার ঢাকা ৯ (ধানমণ্ডি ও মোহাম্মদপুর) আসনে তিনটি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে নির্বাচন কর্মকর্তা তো অবাক।
মনোনয়নপত্র তিনটি কেন?
মাহবুবুউদ্দিনের কথা হচ্ছে– বাছাইয়ের সময় বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি তিনি নিতে চান না। এজন্য তিনটি মনোনয়নপত্র বাবদ ৩০ হাজার টাকাও জমা দিতে চান তিনি।
নির্বাচন কর্মকর্তা তাকে জানান, একটির জন্য জামানত দিলেই হবে। যেটি গৃহীত হবে সেটির অনুকূলেই জামানত গ্রহণ করা হবে।
নির্বাচন কর্মকর্তার এ প্রতিশ্রুতিতেও ক্ষান্ত না হয়ে অন্তত মিষ্টি খাওয়ার জন্য ২০ হাজার টাকা রেখে দিতে পীড়াপীড়ি করতে থাকেন মাহবুবউদ্দিন আহমাদ।
নির্বাচনে জেতার পর মিষ্টি খাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা রাজী হওয়ার পরই টাকা ফেরত নিয়েছেন তিনি।
