সিলেটে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ
সিলেট নগরীর সোবহানী ঘাট এলাকায় শনিবার সন্ধ্যায় একটি সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে তিনজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ হকের মালিকানাধীন বেঙ্গল গ্যাস অ্যান্ড অয়েল ফিলিং স্টশনে একটি লেগুনায় (সিলেট-চ-১১-০২৯১) সিএনজি ভরার সময় ওই বিস্ফোরণ ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন সালাম, সোহাব আলী ও বাবুল।
সিলেটের পুলিশ সুপার আবদুর রহিম বিস্ফোরণের খবর নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গেছে।
