জানুয়ারী মাসে বিদ্যুত নিয়ে এডিবি’র সভা
জানুয়ারী মাসে বিদ্যুৎ খাতের সার্বিক অবস্থা নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ঢাকায় একটি আলোচনা সভার আয়োজন করবে।
এডিবির আবাসিক পরিচালক হুয়া দু বুধবার জ্বালানী উপদেষ্টা রুহুল আলম চৌধুরীর সঙ্গে দেখা করে এ কথা জানান।
বুধবার বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে এডিবি’র অর্থায়নে যোগাযোগ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ছয়টি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
উপদেষ্টা বিদ্যুৎ খাতের উন্নয়নে এডিবির আর্থিক সহায়তা কামনা করেন।
