হাসিনার সঙ্গে আফগান দূতের সাক্ষাৎ
আফগানিস্তানের বিদায়ী রাষ্ট্রদূত আকমল ঘানি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার সকালে সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রদূত সকাল ১১টায় সুধা সদনে যান এবং প্রায় আধা ঘন্টা সেখানে অবস্থান করেন।
সুধা সদন থেকে জানান হয়েছে, শেখ হাসিনার সঙ্গে আফগান রাষ্টদূতের এটি বিদায়ী সাক্ষাৎ।
