২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে ‘ক্রসফায়ারে’ টাইগার আমজাদ নিহত

মেহেরপুরের বামন্দি ইউনিয়নের দেবীপুর গ্রামে আমজাদ হোসেন ওরফে টাইগার আমজাদ(৩২) ক্রসফায়ারে নিহত হয়েছে বলে র‌্যাব দাবি করেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 11:01 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

ছয় হত্যা মামলার আসামী টাইগার আমজাদের বাড়ি জেলার গাঙনী থানার চাঁদপুর গ্রামে। তার বাবার নাম রাহাত উল্লাহ।

র‌্যাব-৬ সূত্র দাবি করে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে দেবীপুর গ্রামের একটি ফুলের নার্সারিতে র‌্যাব অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে টাইগার আমজাদ ও তার অপর সহযোগিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালালে ক্রসফায়ারে আমজাদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি শটগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।