২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসঙ্গীত শিল্পী হাজেরা বিবি আর নেই

প্রবীণ লোকসঙ্গীত শিল্পী হাজেরা বিবি আর নেই।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 09:58 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চরশালীপুর গ্রামের এক ভক্তের বাড়িতে সোমবার রাত ৯ টার দিকে তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

চরশালীপুর থেকে মঙ্গলবার তাঁর লাশ নিজ বাড়ি ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় নিয়ে আসা হবে এবং সেখানেই দাফন সম্পন্ন হবে।