২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনির আখরার মাসুদকে ছয় ঘণ্টা আটক

রাজধানীর শনির আখরা এলাকার পানি-বিদ্যুৎ আন্দোলনের আহ্বায়ক মোসলেহউদ্দিন মাসুদকে পুলিশ সোমবার ছয় ঘণ্টা আটকে রাখে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 11:03 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

সূত্র জানিয়েছে, শ্যামপুর থানা পুলিশ মাসুদকে সোমবার দুপুরে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তাকে ছেড়ে দেয়।

মাসুদকে গ্রেপ্তারকারী এসআই ফিরোজ আহমেদ এ ব্যাপারে বলেন, “আমি মাসুদকে বিকেলে আটক করি এবং জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

এসআই ফিরোজ জানান, মাসুদ এই এলাকার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।