২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বন্দরনগরী চট্টগ্রামে মঙ্গলবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত এনং আহত হয়েছে দুই কনস্টেবলসহ তিনজন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 02:25 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

রাউজান উপজেলার রাজার দিঘী এলাকায় সকাল ৮ টায় একটি দ্রুতগামী বাস রিকশা ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের সহকারি মহিব মিয়া (১৩) গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাসটি আটক করা সম্ভব হয়নি।

এর আগে সকাল ৭ টায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টহল দেওয়ার সময় নগরীর চকবাজার এলাকায় দ্রুতগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষে তিনজন আহত হন। আহতরা হচ্ছেন কনস্টেবল জয়নাল হোসেন ও আমিনুল ইসলাম এবং অটোরিকশা চালক জসীম উদ্দিন।

বাকলিয়া থানার এস আই মো. কিসলু জানান, আহতরা এথন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।