ডুমুরিয়ায় ভারতীয় যন্ত্রাংশসহ গ্রেপ্তার ২
এক বস্তা ভারতীয় যন্ত্রাংশ, ২৭ বোতল ফেন্সিডিল ও ১০ পুরিয়া গাঁজাসহ দুজনকে র্যাব গ্রেপ্তার করেছে ডুমুরিয়া উপজেলার কালিবাড়ি মোড় এলাকায় সোমবার দুপুরে।
গ্রেপ্তারকৃতরা হল মো. ডালিম হোসেন (২৮) ও পারভেজ হোসেন (৩০)। বাড়ি নগরীর টুটপাড়া এলাকায়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপনে খবর পেয়ে তারা ওঁৎ পেতে ছিল সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায়। বেলা ১১টার দিকে ওই পথ দিয়ে মোটর সাইকেলে (খুলনা মেট্রো-হ ১১-৫৬১১) করে যাওয়ার সময় র্যাব তাদের থামতে বলে। কিন্তু তারা মোটর সাইকেল না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে র্যাব তাদের তাড়া করে ধরে ফেলে।
যোগাযোগ করা হলে র্যাব জানায়, দুজনকেই ডুমুরিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
